ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শ্রীলঙ্কায় যাত্রীবাহী বাস পাহাড় থেকে পড়ে নিহত ১৩

শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে পড়ে অন্তত ১৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) দেশটির মধ্যাঞ্চলীয় শহর পাসারায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন।


শনিবার সকালে বাসটি মোনেরাগালা-বাদুল্লা সড়ক থেকে গভীর গিরিখাতে পড়ে যায়।


স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক অজিত রোহানা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। বাসচালক জীবিত রয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

ads
ads
ads

Our Facebook Page

↑